আসছে এআর গেম মাইনক্র্যাফ্ট আর্থ
অ্যান্ড্রয়েড এবং আইওএস প্লাটফর্মের জন্য নতুন গেম আনছে মাইক্রোসফট। মোবাইলের জন্য অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তির এই গেমের নাম মাইনক্র্যফ্ট আর্থ।
গেমটি বন্ধুদের সঙ্গে মিলে খেলা যাবে। বিভিন্ন অ্যাসেট নিয়ে তৈরি করা যাবে নিজস্ব জগত। শোবার ঘরের টেবিলের ওপরই তৈরি করা যাবে বড় বড় অট্টালিকা। বস্তুত, মাইনক্র্যাফট গেমের অগমেন্টেড রিয়েলিটির স্বাদ মিলবে এই গেমে।
এই গেমটি যথারীতি খেলোয়াড়কে বিশাল এক জগতে নিয়ে যাবে। যেখানে আছে বিশাল খনি, নতুন করে বানাতে হবে অনেক কিছু, খারাপ লোকদের মারতে হবে। আছে ইচ্ছে মতো কাজ করার আনন্দ। থাকছে বেঁচে থাকার সারভাইভাল মোড, যেখানে সৃজনশীলতাকে কাজে লাগিয়ে গোপন জিনিস, খাবার ও অন্যান্য আনুষঙ্গিক সম্পদ লুকিয়ে রাখতে হবে।
এর আগে ই থ্রি গেমিং সভায় হলোলেন্স এ আর প্লাটফর্মে গেমটির পরীক্ষামূলক স্বাদ দিয়েছিলো মাইক্রোসফট। এবার এটি অবমুক্তি দেয়া হচ্ছে আজুর প্লেফ্যাবে।
গেমটি খেলে এনগেজেটে’র দেবেন্দ্র হার্ডওয়্যার বলেছেন, বেসিক ম্যাপিং ডেটা রওপেন স্ট্রিট মানচিত্রের উপর নির্ভর করে সকল খেলোয়াড়দের ট্র্যাক রাখে আজুর স্পেটিয়াল অ্যাঙ্কর। মনে হয়েছে, বিভিন্ন গেম প্লে এলিমেন্টর ওপর যেন ডুবে আছে উইন্ডোজ সেন্ট্রাল।
জানাগেছে, এই গ্রীষ্মেই গেমটির ‘লিমিটেড বেটা’ সংস্করণের দেখা মিলবে। তবে হবে সবার জন্য উন্মুক্ত হবে তা জানায়নি মাইক্রোসফট। অবশ্য অ্যান্ড্রয়েড এবং আইওএস প্লাটফর্মে লুট বক্স ছাড়া গেমটি ফ্রি খেলা যাবে।